যুবলীগ নেতাকে মারধর, কারাগারে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৫ PM
গোলদার ও আল আমিন

গোলদার ও আল আমিন © সংগৃহীত

বরগুনার বামনায় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে মারধর মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।

আসামিরা হলেন- বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনী।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে না জানিয়ে হলে ওঠায় শিক্ষার্থীকে মারধর

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তৎকালীন বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগ গুরুতর আহত হন।

এ ঘটনায় তারিকুজ্জামান সোহাগ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। এ সময় ১৩ আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করেন। বাকি অভিযুক্ত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করে আজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬