খালে মিললো কলেজছাত্রীর মরদেহ

১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১০ PM
ফৌজিয়া ফারিহা রাফি

ফৌজিয়া ফারিহা রাফি © সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি খাল থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফৌজিয়া খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এ বি এম আনসারুল্লাহর মেয়ে। তিনি স্যার আশুতোষ সরকারি কলেজে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

ফৌজিয়ার নিকটাত্মীয় তৌহিদ রিপন বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল রাফি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। বুধবার সকালে জানতে পারি, ভান্ডালজুড়ি খালে মরদেহ পাওয়া গেছে।

বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনরাও এসেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬