আগের স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করায় পরীমনিকে আইনি নোটিশ

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ PM
পরীমনি ও রাজ

পরীমনি ও রাজ © ফাইল ফটো

প্রায় দশ বছর আগে বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করায় সেটি অবৈধ হয়েছে- এমন অভিযোগ করে চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী।

কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী মঙ্গলবার রাতে পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

ওই আইনজীবীর দাবি, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। তাকে তালাক না দিয়েই পরীমনি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করে তিনি আইন লঙ্ঘন করেছেন

গত ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হয় পরীমনি ও রাজের। যেখানে ১০১ টাকায় কাবিন করা হয়।

আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী বলেন, ‘আমি রাজ ও পরীমনি দুজনকেই আইনি নোটিশ পাঠাইছি। আমি জানতে চেয়েছি, পরীমনি তার আগের বিয়েতে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এ ছাড়া যখন সন্তানসম্ভবা, তখন দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চিত হয়েছি, তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি। সুতরাং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই।’

সন্তানসম্ভবা হয়ে বিয়ে করে পরীমনি মুসলিম রীতিনীতি ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন নোটিশদাতা আইনজীবী।

ট্যাগ: আইনজীবী
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close