কলেজছাত্রী মুনিয়া হত্যা মামলার আসামি মিম গ্রেফতার

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৬ PM
মোসারাত জাহান মুনিয়া

মোসারাত জাহান মুনিয়া © সংগৃহীত

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইফা রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৫ জানুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে। আটক মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী।

এর আগে সকালে ধানমন্ডির বাসা থেকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় মিমকে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৪২.২৫ স্কোর নিয়ে ববিতে চান্স পাওয়া সেই ছাত্রীর ভর্তি বাতিল

গত বছরের (৬ সেপ্টম্বর) মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা সোবহান, ছেলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া।

চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬