ভিডিও গেম খেলতে না দেওয়ায় ৮ বছরের শিশুর আত্মহত্যা

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৮ PM
শিশু আত্মহত্যা

শিশু আত্মহত্যা © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মায়ের ওপর অভিমান করে ইয়ামিন নামে ৮ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর এলাকার আলেয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে। 

ইয়ামিন ওই এলাকার সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

থানা ও পরিবারের সদস্যরা জানায়, ইয়ামিন মায়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে প্রায় সময় ভিডিও গেম খেলতো। সকালে গেম খেলতে মায়ের কাছে মোবাইল ফোন চায় ইয়ামিন। তার মা এ সময় পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ফোন না দিলে ইয়ামিন অভিমান করে বাড়ির একটি খালি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬