আইজিপির স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবির, নারী গ্রেফতার

১৩ নভেম্বর ২০২১, ০৬:২৬ PM
রুমা আক্তার

রুমা আক্তার © সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে রুমা আক্তার এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার স্বামী মো. আসলাম মিয়াকে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ শনিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান।

গত ১১ নভেম্বর রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তার ও মো. আসলাম মিয়া দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর দুপুর পৌনে ১২টায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন রুমা আক্তার। একজন প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দিতে বলেন তিনি। এসপির নম্বরে এসএমএস করে প্রার্থীর তথ্যও পাঠান। পরবর্তী সময়ে পুলিশ সদর দফতরে এ বিষয়ে জানানো হলে কোনও সত্যতা পাওয়া যায়নি। ফলে প্রতারণা প্রমাণিত হয় ঘটনাটি। এরপর গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যাদি বিশ্লেষণ করে ঢাকার কেরানীগঞ্জ থানার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। 

এদিকে, আইজিপির স্ত্রী এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা কনস্টেবল নিয়োগে কোনও ধরনের প্রতারণার কৌশল না নেওয়া ও প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬