চাকরি না পেয়ে অধ্যক্ষের হাত ভেঙে দিলেন চাকরিপ্রত্যাশী

০৭ নভেম্বর ২০২১, ০৮:১৬ AM
 অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার

অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার © সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় চাকরি না পেয়ে কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে এক যুবক। চাকরিপ্রত্যাশী যুবকের নাম মহিবুর রহমান মহিব। এ ঘটনায় বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসার অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে আলোচনা করছিলেন অধ্যক্ষ। শিক্ষকরা চলে যাওয়ার পর চাকরিপ্রত্যাশী মহিবুর রহমান মহিব ও তার ভাই মাসুমসহ ৩ থেকে ৪ জন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বাকবিতণ্ডে জড়ায়।

অধ্যক্ষ তাদের বলেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি দেওয়ার সুযোগ নেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা অধ্যক্ষকে মারধর করেন। এসময় চাকরিপ্রত্যাশী মহিব হকিস্টিক দিয়ে পিটিয়ে অধ্যক্ষের ডান হাত ভেঙে দেন। অধ্যক্ষের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকীরা চলে যায়। যাওয়ার পথে মাদরাসার অদূরে অধ্যক্ষের বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেঁটে ফেলে তারা। পরে স্থানীয়রা অধ্যক্ষকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ বলেন, অভিযুক্ত মহিব একাধিকবার ওই মাদরাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের ওপর এ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও এ মাদ্রাসার আরবি প্রভাষক রুহুল আমীনকে মারধর করেছেন অভিযুক্ত মহিব। বিচার না পেয়ে ওই প্রভাষক চাকরি ছেড়ে দেন।

এ বিষয় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence