মেহেরপুরে ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

২০ অক্টোবর ২০২১, ১২:৫৮ PM
আটক মাহফিজুর রহমান পোলেন

আটক মাহফিজুর রহমান পোলেন © সংগৃহীত

মেহেরপুরে ফেনসিডিলসহ সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে শহরের মল্লিকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাহফিজুর রহমান পোলেন মেহেরপুর জেলা শহরের মল্লিকপাড়ার মনিরুল ইসলামের ছেলে এবং শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। 

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মেহেরপুর জেলা ডিবির ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই অজয় কুন্ডুসহ ডিবির একটি দল অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে মল্লিকপাড়া এলাকা থেকে পোলেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬