ঢাবির প্রশ্নপত্র ফাঁস: মাসে দুইবার হাজিরার শর্তে এক আসামির জামিন

০৫ অক্টোবর ২০২১, ০৬:২১ PM
 হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মোহাইমিনুল ইসলাম ওরফে বাঁধনকে প্রতি মাসে দুই বার বিচারিক আদালতের হাজিরের শর্তে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ আলম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। 

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ আলম টিপু আদালতকে বলেন, এ মামলার প্রায় সব আসামির জামিন হয়েছে। কিন্তু তিনি (মোহাইমিনুল) ১৫ মাস ধরে কারাগারে আছেন। এ অবস্থায় তার জামিন প্রার্থনা করছি। 
পরে আদালত তার আবেদনের শুনানি নিয়ে শর্ত দিয়ে জামিন দেন।
 
এ সময় আদালত বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো মানুষের কাজ নয়। এসব বিষয় জামিন চাইতে আমার কোর্টে আসবেন না। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০২০ সালে একটি সংঘবদ্ধ চক্রের প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন : প্রশ্নপত্র ফাঁস চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নু, তার সহযোগী পারভেজ খান, জাকির হোসেন ওরফে দিপু, মোহাইমিনুল ইসলাম ওরফে বাঁধন ও এসএম সানোয়ার হোসেন। এর মধ্যে মোহাইমিনুল ও সানোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসে জড়িত।
 
২০২০ সালের ১৯ ও ২০ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জসিমের কাছ থেকে ২ কোটি ২৭ লাখ টাকার সঞ্চয়পত্র, ২ কোটি ৩০ লাখ টাকার চেক এবং পারভেজের কাছ থেকে ৮৪ লাখ টাকার চেক উদ্ধার করে সিআইডি। ফাঁস করা প্রশ্নপত্র বিক্রি করে তারা এ অর্থ উপার্জন করেন।

 

সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬
‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’—লামিন ইয়ামাল
  • ০৪ এপ্রিল ২০২৬
খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত :…
  • ০৪ এপ্রিল ২০২৬