ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

০৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে © টিডিসি

উৎসবমূখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি’র দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। মাঝখানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত খাবার ও নামাজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৪৮৩ জন। আজ সকাল থেকে ডরমিটরির মমতাজ উদ্দিন ভবনের নিচতলায় ৪টি বুথে এই ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৩০ মিনিট পর থেকে ভোট গণনা শুরু হবে। 

নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কর্মকর্তারা। একটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রিপু-লতিফ এবং সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে মঈদ বাবুল-তোজাম পরিষদ। উভয় প্যানেলের নেতানাই কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর করাসহ বেশ কিছু নির্বাচনী ইশতেহার দিয়েছেন।

নির্বাচনে রিপু-লতিফ পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজিস্ট্রার অফিসের উপরেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপু ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই অফিসের সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল লতিফ। বিপরীতে মঈদ বাবুল-তোজাম পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক হিসেবে জুনিয়র লাইব্রেরিয়ান মো. তোজাম্মেল হক তোজাম।

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু বলেন, সকাল সাড়ে ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের যাবতীয় প্রস্তুতি নেওয়া আছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট চলছে। কর্মকর্তারা সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করা, হুমকি-ধমকি দেওয়া বা অন্যান্য কোনো অভিযোগ আসেনি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9