পকেটে নকল রাখায় পরীক্ষার্থী বহিষ্কৃত

০৩ অক্টোবর ২০২১, ১০:১৯ AM
পরীক্ষার্থীর পকেটে রাখা নকল

পরীক্ষার্থীর পকেটে রাখা নকল © ছবি : সংগৃহীত

পরীক্ষার হলে পকেটে নকল রাখার অভিযোগে কুমিল্লায় এক ডিগ্রি পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা কেন্দ্র পরিদর্শনের সময় গোলাম সামদানি নামের ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

শনিবার (২ অক্টোবর) ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের আওতাধীন ভেন্যু আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এ সময় সন্দেহ হলে তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনকে ওই পরীক্ষার্থীর পকেট তল্লাশি করার নির্দেশনা দেন।

এ ব্যাপারে ইউএনও বলেন, তল্লাশিকালে পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
  • ২২ এপ্রিল ২০২৬
গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬