পলাশীর মোড়ে ছুরিকাঘাতে আহত ২

১৩ আগস্ট ২০২১, ০৯:১৯ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

রাজধানীর পলাশীর মোড়ে দুই তরুণকে ছূরিকাঘাত করা হয়েছে। আহত ওই দুই তরুণ নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আহত ওই দুই তরুণের নাম মো. রতন (২০) ও রানা (২০)।

হাসপাতালে চিকিৎসা রতন ও রানা জানান, তারা দুইজন নিউমার্কেটের ফুটপাতে প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে পলাশীর মোড়ে পৌছালে ৫/৬ জন যুবক তাদের পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত ও পায়ে আঘাত করে। পরে নিজেরাই এসে হাসপাতালে ভর্তি হই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুদ্দিন জানান, তারা সকলেই একে অপরের পূর্ব পরিচিত। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাদের উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬