পুলিশের হাতে আটক

নিয়মিত ছাত্র বলাৎকার করেন কওমি অধ্যক্ষ

১০ আগস্ট ২০২১, ১০:২২ PM
অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল কাদির

অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল কাদির © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ছাত্র বলাৎকারের অভিযোগে এক কওমি মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ঐই অধ্যক্ষের নাম আব্দুল কাদির। বাসায় আছে তার ৪ জন স্ত্রী।

সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার মাদরাসা থেকে আব্দুল কাদিরকে আটক করা হয়। তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারে কওমি মাদরাসা জামিয়া রশিদিয়া তালিমুল কোরআন মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত ছাত্রদের বলাৎকার করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে ও থানার অভিযোগ পত্রে জানা যায়, বলাৎকার চার বছর ধরে জামিয়া রশিদিয়া তালিমুল কোরআন মাদরাসা ও এতিমখানায় আবাসিক থেকে দ্বীন-ই শিক্ষা গ্রহণ করে আসছিল। প্রায় রাতেই সবাই ঘুমিয়ে গেলে মাদরাসার অধ্যক্ষ আব্দুল কাদির ওই শিশুকে তার রুমে নিয়ে বলাৎকার করে। একাধিকবার তিনি ওই শিশুসহ আরো অনেককেই নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। তিনি এ মাদরাসাসহ আরও তিনটি মাদরাসা পরিচালনা করেন। তার ঘরে চার জন স্ত্রীও রয়েছেন।

মঠবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, বলাৎকারকারী মাদরাসা শিক্ষক আব্দুল কাদির এর আগে আরও তিন ছাত্রকে বলাৎকার করেছে বলে ভুক্তভোগী ছাত্ররা জানায়। এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা নিবে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন জানান, বলাৎকারের অভিযোগে কওমি মাদরাসার অধ্যক্ষ আব্দুল কাদিরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬