ছিনতাই মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে

১০ আগস্ট ২০২১, ১০:১২ PM
মৌসুমী আক্তার

মৌসুমী আক্তার © সংগৃহীত

ছিনতাই মামলায় এক শ্রমিক লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ওই নেত্রীর নাম মৌসুমী আক্তার। সে কুমিল্লার তিতাস উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী ।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে মনু মিয়া নামে এক ব্যক্তির দায়ের করা ছিনতাই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট) তিতাস উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া মেয়ে শারমিনকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংকের হোমনা শাখায় জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় তারা টাকা জমা না দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হোমনা বাজারে অভিযুক্ত মৌসুমীসহ চার নারী তাদের গতিরোধ করে শারমিনের ব্যাগে থেকে এক লাখ টাকা নিয়ে যান। 

এ সময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন তিন নারী ছিনতাইকারীকে আটক করেন। তবে মৌসুমী পালিয়ে যান। পরবর্তীতে কৌশলে মৌসুমীসহ চার নারীকে আটকে রেখে পুলিশে খবর দেন। 

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, ভুক্তভোগী মনু মিয়া বাদী হয়ে মামলা দায়েরের পর প্রাথমিক তদন্তে ঘটনায় শ্রমিক লীগ নেত্রী মৌসুমী আক্তারসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এ ঘটনায় মৌসুমী আক্তার (২৫), হাছিনা আক্তার (২৬) , আঁখি সরকার (২০) ও শিউলীকে (২০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬