টিকা নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগ, স্বাস্থ্যকর্মী প্রত্যাহার

০৭ আগস্ট ২০২১, ০৮:৩৪ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরের চরপাতা ইউপির দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিনামূল্যে কোভিড-১৯ টিকার নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ আগস্ট) প্রাথমিকভাবে তাদের কেন্দ্র থেকে প্রতাহার ও নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মীরা হলেন- উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নুরজাহান বেগম, পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথ ও স্বাস্থ্য সহকারি সুনীল চন্দ্র দেবনাথ।

এলাকার বাসিন্দারা জানান, কমিউনিটি সেন্টার ও রমজান আলী পাটওয়ারী বাড়ির ইপিআই টিকাকেন্দ্রে বসে করোনার জন্য নিবন্ধন করেন স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ। জনপ্রতি ৫০ টাকা করে নিয়ে করোনার টিকার নিবন্ধন করে দেন।

যারা টাকা দিতে পারেননি তাদের এনআইডি কার্ডের নাম্বার লিপিবদ্ধ করেননি। গত সোম, মঙ্গল ও বুধবার (৩ দিন) তিনি এখানে এ কার্যক্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন গ্রামের লোকজন। এ কাজে তাকে সহযোগিতা করে ক্লিনিকের সিএইচসিপি নুরজাহান।

রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাহারুল আলম বলেন, চরপাতা ইউপির গাজিনগর এলাকার দায়িত্বে থাকা তিন স্বাস্থ্যকর্মী টিকার রেজিস্ট্রেশনের নামে টাকা আদায় করে অন্যায় করেছেন। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে সিভিল সার্জনের নির্দেশে তাদেরকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close