পরীমনির বাসা থেকে এলএসডি উদ্ধার

০৪ আগস্ট ২০২১, ০৯:৪৬ PM
পরীমনির বাসা থেকে এলএসডি উদ্ধার

পরীমনির বাসা থেকে এলএসডি উদ্ধার © সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাবের কর্মকর্তারা। আজ বুধবার (০৪ আগস্ট) রাতে পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে ভয়ঙ্কর মাদক এলএসডিসহ বিপুল পরিমাণ মাদক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, পরীমনিকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কর্নেল কে এম আজাদ জানান, রাত সোয়া আটটার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে, এদিন বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি। লাইভে তিনি বলেন, দিনদুপুরে কে বা কারা তাঁর বাসায় আক্রমণ করেছে। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বান জানান।

বারবার র‍্যাব সদস্যরা পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা ভেতরে ঢোকেন। এরপর শুরু হয় তল্লাশি।পরে একপর্যায়ের পরীমনিকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা নানা বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬