লকডাউনেও চলছে কোচিং, ৩০ হাজার টাকা জরিমানা

০১ জুলাই ২০২১, ০৫:০৩ PM
নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলকে জরিমানা করা হয়েছে

নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলকে জরিমানা করা হয়েছে © সংগৃহীত

করোনা সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনেও দিনাজপুরের বিরামপুরে ‘হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুল’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালককে ৩০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে ওই বিদ্যালয়ের একটি কক্ষে কিছু ছাত্র নিয়ে কোচিং পরিচালনা করছিল হোসেন আলী মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ।

তিনি বলেন, পরে পুলিশের সহায়তায় বেলা ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। কোচিং পরিচালনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে সরকারের কোন আইন বিরোধী কাজ না করতে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬