ভাবির ছুরিকাঘাতে দেবর খুন

২৪ জুন ২০২১, ০৮:৪৭ AM
নিহত ইউনুছ এবং আটক ইউসুফও নাসিমা আকতার

নিহত ইউনুছ এবং আটক ইউসুফও নাসিমা আকতার © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভাবির ছুরিকাঘাতে মো. ইউনুছ নামে (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার বাড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা জঙ্গলীপরী পাড়ায় এ ঘটনা ঘটে। বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম ডি জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউনুছ ওই এলাকার আলী আহমদের ছেলে। এ ঘটনায় ঘাতক ভাবি নাছিমা আকতার ও তার স্বামী ইউসুফকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী রেহেনা আকতার জানান, মঙ্গলবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দেবর ইউনুছের সঙ্গে ভাবি নাছিমা আকতারের ঝগড়া হয়। এ নিয়ে বুধবার থানায় অভিযোগ করেন ইউনুছের বড়ভাই ইউসুফ। পুলিশ সকালে তদন্তের জন্য বাড়ি আসে। বিষয়টি মীমাংসা জন্য আগামীকাল (বৃহস্পতিবার) থানায় যেতে বলেন। সন্ধ্যায় দুইভাই এক সাথে হলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইউনুছের পেটে ছুরিকাঘাত করেন ভাবি নাসিমা।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন মাহমুদ জানান, ঘটনার পর আমারা ঘাতক ভাবি ও তার স্বামীকে আটক করেছি। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence