নকল মাস্ক: ঢাবির সেই কর্মকর্তা মামলা থেকে অব্যাহতি পেলেন

২২ জুন ২০২১, ১১:১০ AM
ঢাবির সহকারি রেজিস্ট্রার শারমিন জাহান

ঢাবির সহকারি রেজিস্ট্রার শারমিন জাহান © ফাইল ফটো

নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে এন৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শারমিন জাহানকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোর্শেদ হোসেন খান গত ২৮ এপ্রিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেন।

আজ মঙ্গলবার (২২ জুন) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ২৪ জুলাই শারমিন জাহানকে শাহবাগ এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন। এরপর ২৫ জুলাই আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ওই বছরের ২৮ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২৩ জুলাই রাতে নকল মাস্ক সরবরাহের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় এন৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়।

এ ঘটনায় ২৬ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারি রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সে সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকুরী শৃঙ্খলা পরিপন্থী। অধিকন্তু বিএসএমএমইউ নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন শারমিন। তবে ২০১৬ সাল থে‌কে ‌শিক্ষা ছু‌টি‌তে আছেন তিনি। করোনা মহামারীর কারণে চীন থেকে দে‌শে ফিরে পরিচালনা করছিলেন মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরা‌জিতা ইন্টারন্যাশনাল।

ছাত্রজীবনে শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন তিনি।

রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৩ মার্চ ২০২৬
ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য …
  • ২৩ মার্চ ২০২৬
উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত
  • ২৩ মার্চ ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ৪ এ…
  • ২৩ মার্চ ২০২৬
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence