তিনটি বিষয়ে প্রাধান্য দিয়ে নিখোঁজ ত্ব-হা আদনানকে খুঁজছে পুলিশ

১৭ জুন ২০২১, ১১:৫২ AM
আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান © সংগৃহীত

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের নিখোঁজ রহস্য উদঘাটনে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে পুলিশ। এই তিনটি বিষয়ের প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

কোনো পারিবারিক দ্বন্দ্বের কারণে গা-ঢাকা দিয়েছেন কিনা? নাকি তার প্রতিপক্ষ ইসলামিক দলের কেউ তাকে অপহরণ করেছে? নাকি আইন প্রয়োগকারী সংস্থার কোনো ইউনিট তাকে তুলে নিয়ে গেছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশের তদন্ত দল মাঠে নেমেছে।

তবে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার কোনো ইউনিট তাকে তুলে নিয়ে গেছে কিনা- এ বিষয়টি মানতে নারাজ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা। যদি এমন কিছু হত তাহলে বিষয়টি তাদের জানার সুযোগ ছিল।

জানা গেছে, সর্বশেষ গত বৃহস্পতিবার (১০ জুন) নিখোঁজ হওয়ার দুই দিন আগে থেকেই আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার মাকে বলে আসছিলেন- তাকে মোটরসাইকেলে দুইজন লোক কিছুদিন ধরে অনুসরণ করছে। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা কোনো ক্ষতি করতে পারে বলে তার সন্দেহ। কোন কারণে তার ক্ষতি করবে অনুসরণকারীরা তার কোনো তথ্য জানায়নি পরিবারের কাউকে। কিন্তু কারা কেন অনুসরণ করছে তার কোনো স্পষ্ট জবাব মাকে জানাননি।

তবে কী এমন ঘটেছিল যে কারণে তাকে কেউ অনুসরণ করে আসছিল। সে বিষয়েও পরিবারের কেউ কিছু বলছেন না। প্রথম স্ত্রীকে সংবাদমাধ্যমে কোনো কথা বলতে দেয়া হচ্ছে না। পরিবারের অন্য সদস্যের সঙ্গে বুধবার কথা বলে সব কিছু রহস্যাবৃত বলে মনে হয়েছে।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন জানান, ত্ব-হা'র নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তার মা থানায় জিডিটি করেছেন। জিডির বিষয়ে তদন্ত চলছে

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬