রাজধানীতে দুই বাসের মধ্যে পড়ে প্রাণ গেল ছাত্রের

১৫ জুন ২০২১, ০৮:১১ AM
রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ গেলে এক কলেজছাত্রের

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ গেলে এক কলেজছাত্রের © সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ গেছে এক কলেজছাত্রের। সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনার শিকার হন ওই ছাত্র।

নিহত ছাত্র মেহেদী হাসান (১৯) ঢাকার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রামপুরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তুরাগ ও আকাশ পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ গোলাম আজম জানান, ‘তুরাগ বাসের মাঝামাঝি জানালার পাশে সিটে বসেছিলেন মেহেদী। জানালা দিয়ে তিনি বাইরে তাকিয়ে ছিলেন। এ সময় অফর বাসের চাপায় মাথা থেঁতলে যায় তার।’

বাস দুটি আটক করেছে পুলিশ। মেহেদীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬