ঢাকায় ‘কিশোর গ্যাংয়ে’র ছুরিকাঘাতে আরেক কিশোর খুন

২৮ মে ২০২১, ১২:৩৬ PM
‘কিশোর গ্যাংয়ে’র ছুরিকাঘাতে আরেক কিশোর খুন

‘কিশোর গ্যাংয়ে’র ছুরিকাঘাতে আরেক কিশোর খুন © সংগৃহীত

ঢাকার কদমতলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আরেক কিশোর খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় আরএস শপিং কমপ্লেক্সের সামনে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহত কিশোর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে ইয়াসিন আরাফাত (১৮)। আয়েশা মারুফ মার্কেটের একটি কাপড়ের দোকানে চাকরি করতো এবং কদমতলীর পাটেরবাগ আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে সে বাসায় ভাড়া থাকত।

আরও দেখুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন ‘কিশোর গ্যাংয়ে’

নিহতের বড় ভাই আব্দুস সাত্তার জানান, সিগারেট খাওয়া নিয়ে পূর্বের আক্রোশের জের ধরে হয়তো আমার ভাইকে হত্যা করেছে এলাকার কিশোর গ্যাং হিসেবে পরিচিত প্রিন্স ও তার গ্যাং।  তিনি বলেন, শুক্রবার রাতে আরাফাত দোকান থেকে বাসায় ফেরার সময় কিশোর গ্যাং গ্রুপের প্রিন্স, শুভসহ ১৫ থেকে ২০ জন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শুক্রবার সকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াসিন আরাফাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence