স্বামীর সহযোগিতায় ধর্ষণের শিকার নববধূ

২৭ মে ২০২১, ০৯:৩৬ AM
নববধূ ধর্ষণ

নববধূ ধর্ষণ © সংগৃহীত

বিয়ের দুই দিন পর স্বামীর সহযোগিতায় এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নববধূর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (২৫ মে) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই নববধূকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নববধূর ভাই জানান, গত রোববার (২৩ মে) কেদার ইউনিয়নে তার বোনের বিয়ে হয়। মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টার দিকে নববধূ তার স্বামী ও স্বামীর ভগ্নিপতি বাবু মিয়াসহ বাড়ির পাশে এক চাচার বাড়িতে বেড়াতে যায়। এ সময় ওই বাড়ি ফাঁকা পেয়ে স্বামীর সহযোগিতায় নববধূকে ধর্ষণ করে বাবু।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে স্বামীর সহযোগিতায় নববধূকে ধর্ষণ করে বাবু। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী তার স্ত্রী ধর্ষণের শিকার হওয়ার কথা স্বীকার করলেও এ ব্যাপারে নিজের সহযোগিতার কথা অস্বীকার করেছেন। তাকে বাড়ির বাইরে পাঠিয়ে তার অজান্তে দুলাভাই নববধূকে ধর্ষণ করেছে বলে দাবি করেছেন তিনি।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত বাবু মিয়াকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬