দুই বোনের নিথর দেহ ভাসছিল পুকুরে

১৬ মে ২০২১, ০৯:০০ AM
বরিশালের গৌরনদী থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে

বরিশালের গৌরনদী থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে © ফাইল ফটো

ঈদের ছুটিতে ঢাকা থেকে দাদার বাড়িতে গিয়েছিল দুই বোন। সেখানেই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে দুই বো‌নের নিথর দেহ। ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার হ‌রি‌সেনা গ্রামে শনিবার (১৫ মে) রাত ৯টার দি‌কে  দুই বো‌নের মরদেহ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আফসানা (১২) ও সাত বছরের জান্না‌তের বাড়ি উপজেলার কা‌সেমাবাদ গ্রা‌মে। তাদের বাবা মিলন সরদা‌র চাকরিজী‌বী। তাঁরা ঈদের ছু‌টি‌তে ঢাকা থে‌কে গৌরনদীতে দাদা বা‌ড়ি বেড়া‌তে আসে। পরে তারা হ‌রি‌সেনার ফুফু আমেনা বেগ‌মের বা‌ড়ি‌তে যায়। সেখানে বিকে‌লে পুকু‌রে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ হয় দুই বোন।

বি‌কেল নাগাদ তাদের না পেয়ে খোঁজ শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরে দুই বো‌নের নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা। তাঁরা পুকুর থেকে দুই বো‌নের মরদেহ উদ্ধার করেন।

গৌরনদী থানার উপ-প‌রিদর্শক মো. অহিদ জানান, ঈদের ছু‌টি‌তে ঢাকা থে‌কে তিন দিন আগে দাদা বা‌ড়ি বেড়া‌তে আসে তারা। পরে তারা যায় ফুফু আমেনা বেগ‌মের বা‌ড়ি‌তে। সেখানে পুকু‌রে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ হয় দুজন। এরপর খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয় ব‌লে জানান তিনি।

বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬