কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম করে অন্যত্র বিয়ের প্রস্তুতি, কারাগারে যুবক

১০ মে ২০২১, ১০:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দীর্ঘদিন ধরে এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিলাস চন্দ্র রায়ের (৩০)। ওই ছাত্রী বিলাসকে বিয়ের চাপ দিয়ে আসলে সে কালক্ষেপণ করে। বিলাস গোপনে অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নেয়। সোমবার (১০ মে) সকালে ওই প্রেমিকার বাড়ির পাশে তার বোনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ কার্ড বিতরণ করতে আসে বিলাস। বিষয়টি ওই ছাত্রী জানতে পারলে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এক পর্যায়ে ওই ছাত্রীর বাবা-মা প্রতিবেশীদের সহায়তায় বিলাসকে আটক করে থানায় সোপর্দ করে।

সোমবার (১০ মে) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ওসি মো. ইজার উদ্দীন।

আটক বিলাস চন্দ্র রায় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বানুরহাট গ্রামের নরেন্দ্রনাথ রায়ের ছেলে। অন্যদিকে প্রেমিকা বোদা পাথরাজ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এ ঘটনায় প্রতারণার শিকার ওই প্রেমিকা বাদী হয়ে আটোয়ারী থানায় বিলাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬