এসএসসি-এইচএসসির জাল সনদ, অর্ডার দিলে আধা ঘণ্টায় প্রস্তুত

১০ মে ২০২১, ০৩:১৯ PM
জব্দ করা জাল সনদ, মনিটর প্রভৃতি

জব্দ করা জাল সনদ, মনিটর প্রভৃতি © সংগৃহীত

অর্ডার দেওয়ার ৩০ মিনিট পরেই জাল সার্টিফিকেট তৈরি করে ফেলত চক্রটি। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি করত চক্রের সদস্যরা। এভাবে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রটির দুই সদস্যকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল।

গ্রেফতাররা হলেন- মো. মহাসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)। সোমবার (১০ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ মে) র‌্যাব-১০ একটি আভিযানিক দল রাজধানী ঢাকার নিউমার্কেট থানার নীলক্ষেত বাকুশাহ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

এ সময় আটকদের কাছ থেকে ৫২টি জাল সার্টিফিকেট, ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার, ১টি কিবোর্ড, ১টি মাউস, ২টি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, ২টি প্রিন্টারের কালি ও কম্পিউটারের হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

এএসপি এনায়েত কবীর বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া, নকল ও জাল সার্টিফিকেট প্রস্তুত করে থাকে। অর্ডার দেওয়ার মাত্র ৩০ মিনিটের পরই তারা জাল সার্টিফিকেট তৈরি করতে পারে। জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নিত।

গ্রেফতারদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence