শপিংমলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবলীগ নেতার স্ত্রী

০২ মে ২০২১, ০৯:৩৫ AM
আটক নারী ও টাকা

আটক নারী ও টাকা © সংগৃহিত

নোয়াখালীতে শপিংমলে চুরির সময় নগদ টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন এক নারী। এসময় কৌশলে পালিয়ে যান আরো দুই নারী। আটক নারীর নাম খুরশিদা রহমান (৩৩)। আটক খুরশিদা জেলা যুবলীগের সদস্য ও সোনাপুরের মতিপুর গ্রামের মাওলানা গোলাম রহমানের বাড়ির মাহবুবুর রহমান বাবুর স্ত্রী।

শনিবার (১ মে) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আটক নারীর কাছ থেকে চুরি করা নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রে উদ্ধারকৃত টাকাসহ তাকে নোয়াখালী সুধারাম থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির কার্যকরী পরিষদের সদস্য আবু সাঈদ বলেন, আটককৃত নারী বিভিন্ন জনের মানিব্যাগ ও পকেট থেকে টাকা চুরি করেছেন। নগদ ৩৮ হাজার টাকাসহ তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেছেন বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, আটক ওই নারীকে রোববার টাকাসহ আদালতে পাঠানো হবে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬