ফেনীতে নিজ বাবাকে হত্যা করল ছেলে!

০২ মে ২০২১, ০৯:৩০ AM
ফেনীতে ছেলের হাতে বাবা খুন

ফেনীতে ছেলের হাতে বাবা খুন © সংগৃহীত

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে ছেলের বিরুদ্ধে নিজ বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে ছেলে মো. সাইফুল তার বৃদ্ধ বাবা  মো. সাইদুল হককে (৮০) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, ওসি (তদন্ত) ওমর হায়দার ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগ মুহূর্তে পিতা ও পুত্রের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সাইদুল হককে তার ছোট ছেলে সাইফুল বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9