এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ PM
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল © সৌজন্য প্রাপ্ত

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত স্পেস সামিটে ‘স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও) চার্টার’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এর মধ্য দিয়ে বাংলাদেশের এসসিও ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে বিএসসিএলের আনুষ্ঠানিক কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হলো।

বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে সরকারের পক্ষে চার্টারে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-পিটিডির যুগ্মসচিব সাইদা আফরোজ এবং বিএসসিএলের পক্ষে চার্টারে স্বাক্ষর করেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. গোলাম সারোওয়ার।

ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএসের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক জোট এসসিও স্যাটেলাইটভিত্তিক তথ্য ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারে কাজ করছে।

বিএসসিএলের এ অর্জনের ফলে আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬