রাজাপুরে ইয়াবা সেবনের সময় ৩ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড 

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ PM
রাজাপুরে ইয়াবা সেবনের সময় ৩ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড 

রাজাপুরে ইয়াবা সেবনের সময় ৩ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড  © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের কক্ষে অভিযান চালিয়ে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা এলাকার ছাবিদ ইসলাম সামি (২০) এবং উত্তর সাউদপুর এলাকার মো. মহিউদ্দিন মারুফ (২০)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই নির্মাণাধীন ভবনের কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়। পরে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬