ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ PM
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আলম। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব হোসাইন। তিনি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী সংগঠনটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শেখ সুমন, মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ, রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভ, ক্রীড়া সম্পাদক আসাদ হোসেন। 

কার্যনির্বাহী সদস্যরা হলেন— আহমদ গালিব, আশিকুর রহমান, সামিরুজ্জামান রাতুল, হাবিবুর রহমান জিহাদ, মাহমুদুল হাসান, সাদেকুর রহমান সৈকত ও নয়ন আহমেদ। 

নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, কাউন্সিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী এক বছর শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের সংগঠন সর্বোচ্চ চেষ্টা করবে। আশা করি, গত বছরের মতো এবছরও আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

ট্যাগ: ইবি
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9