নারীর ওপর সহিংসতা ও সাইবার বুলিং নিয়ে ইবি শিক্ষার্থীর চলচ্চিত্র ‘অপর্ণা’

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM
ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘APARNA – A Bangladeshi Girl’।

ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘APARNA – A Bangladeshi Girl’। © টিডিসি সম্পাদিত

নারীর প্রতি সহিংসতা, নিরাপত্তাহীনতা ও সাইবার বুলিংয়ের মতো সমসাময়িক উদ্বেগজনক বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘APARNA – A Bangladeshi Girl’। এটি নির্মাণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ও তরুণ নির্মাতা জাকির হাসান।

চলচ্চিত্রটিতে একটি সাধারণ মেয়ে ‘অপর্ণা’র অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা, সামাজিক হয়রানি, পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সামাজিক কটূক্তি এবং অনলাইন সাইবার বুলিংয়ের তীব্রতা ফুটিয়ে তোলা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া তাবাসসুম অয়শী। সংলাপ লিখেছেন মীর জান্নাতুল ফেরদৌস মীম।

প্রযোজনা প্রতিষ্ঠান Orchid Entertainment-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ ত্বহা বিন হাসান। কারিগরি দিক অর্থাৎ সিনেমাটোগ্রাফি, এডিট, কালার ও মিউজিকের দায়িত্বে ছিল IX MM। শর্টফিল্মটি ইতিমধ্যে Golpobaz এবং Orchid Entertainment-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

শুধু সামাজিক মাধ্যমেই নয়, চলচ্চিত্রটি ইতিমধ্যেই স্থান করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রদর্শনীতেও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (JNUFS) আয়োজিত ‘৩৬ মিলিমিটার—আমাদের পর্দায়, আমাদের ছবি’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীতে ৭ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এটি প্রদর্শিত হয়।

তরুণ নির্মাতা জাকির হাসান এই নির্মাণ নিয়ে বলেন, সহিংস ঘটনা সরাসরি দেখানোর চেয়ে তার পেছনের সামাজিক মানসিকতা এবং ডিজিটাল মাধ্যমে তৈরি হওয়া নতুন ধাঁচের হয়রানিগুলো তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।

জাকির হাসান বলেন, নারীর নিরাপত্তা ও সাইবার বুলিংয়ের মতো বাস্তব বিষয়কে আমরা থ্রিলার আবহে নিয়ে এসেছি কেবল একটি প্রশ্ন দর্শকদের সামনে রাখার জন্য-‘একজন মেয়েকে নিজের নিরাপত্তার জন্য এতটা সাহসী হতে হবে কেন?’

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬