ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ PM
ইবি লোগো ও শিক্ষার্থী মো. নূরশেদ

ইবি লোগো ও শিক্ষার্থী মো. নূরশেদ © সম্পাদিত

তৃতীয় পর্যায়ের স্টোমাক ক্যান্সারে আক্রান্ত মমতাময়ী মা কে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূরশেদ। তার ক্যান্সার আক্রান্ত মা সেতারা বেগমের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এ অবস্থায় মায়ের চিকিৎসা চালিয়ে যেতে সাহায্যের অনুরোধ জানিয়েছেন নূরশেদ।

খোঁজ নিয়ে জানা যায়, নূরশেদের স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামে। পরিবারে ছয় ভাই-বোন তারা। পরিবারের আয়ের প্রধান উৎস বড় ভাই, যিনি প্রবাসে থাকেন। তার বাবা আব্দুল মালেক বয়সের ভারে বর্তমানে কোনো কাজ করতে পারছেন না। 

সম্প্রতি দীর্ঘদিন অসুস্থতার পর গত মাসের ১৯ তারিখে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মায়ের তৃতীয় পর্যায়ের স্টোমাক ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার প্রথম ধাপে তাকে মোট ছয়টি কেমোথেরাপি দেওয়ার কথা রয়েছে। প্রতিটি কেমোথেরাপিতে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ প্রায় ৪৫ হাজার টাকা খরচ হচ্ছে। এরই মধ্যে একটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

পরিবারের সদস্যদের চিকিৎসকরা জানিয়েছেন, কেমোথেরাপির পর আশানুরূপ উন্নতি না হলে পরবর্তী ধাপে লেজার থেরাপির প্রয়োজন হতে পারে। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে অস্ত্রোপচার (সার্জারি) করতে হবে। এতে সম্ভাব্য খরচ হতে পারে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা বা তারও বেশি। সব মিলিয়ে চিকিৎসা সম্পন্ন করতে ন্যূনতম প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন নূরশেদ।

নূরশেদ বলেন, ‘আমার আম্মুর উন্নত চিকিৎসার জন্য অনেকেই তাকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু পরিবারের বর্তমান আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় আপাতত নিজেদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এই কঠিন সময়ে আম্মুর চিকিৎসা চালিয়ে নেওয়া আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সবার কাছে আমার অনুরোধ, যে যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াবেন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার আম্মুর চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হতে পারে।’

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: ০১৮৭৮৩৮১০৩৪
ব্যাংক: সিটি ব্যাংক হিসাব নম্বর: ১৭৮১৮৩০০০২৬৩৫
রাউটিং নম্বর: ২২৫৫০০৯৪৩
পাঁচ রাস্তার মোড় শাখা, কুষ্টিয়া

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬