মুনিয়াকে হত্যা করা হয়েছে—দাবি ভগ্নিপতির

২৭ এপ্রিল ২০২১, ০৯:২১ PM
মোসারাত জাহান মুনিয়া

মোসারাত জাহান মুনিয়া © সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে হত্যার করা হয়েছে বলে দাবি করেছেন তার ভগ্নিপতি। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ থেকে মুনিয়ার লাশ গ্রহণের সময় সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

মুনিয়ার ভগ্নিপতি মিজানুর রহমান বলেন, আমার শ্যালিকা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দুইদিন আগেও তার সাথে আমার কথা হয়েছে। তখন মুনিয়ার মধ্যে আত্মহত্যার মতো কোনো মোটিভেশন ছিল না। আমাদের মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় আছি।

এদিকে মুনিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বাদ আসর কুমিল্লা নগরীর টমছমব্রিজ কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, গতকাল সোমবার গুলশান-২ এর ১২০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মুনিয়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী ছিল।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬