স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও করে টাকা ও স্বার্ণালংকার আদায়

২১ এপ্রিল ২০২১, ০৮:৫৬ AM
চুয়াঙাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও করে টাকা ও স্বার্ণালংকার আদায়ের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে

চুয়াঙাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও করে টাকা ও স্বার্ণালংকার আদায়ের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে © প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এমনকি সে দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর হুমকি দিয়ে অর্থ ও স্বর্ণালংকার আদায়ের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। উপজেলার মহিলা কলেজপাড়ার এ ঘটনা ঘটেছে।

পরে গত সোমবার জোবায়ের হোসেন জীম (১৮) নামে ওই তরুণসহ তার পাঁচ সহযোগীকে আটক করে পুলিশ। ওইদিন রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। আটক হওয়া পাঁচজনের সবাই কিশোর।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রায় আট মাস আগে ফেসবুকে স্কুলপড়ুয়া কিশোরীর সঙ্গে জীমের বন্ধুত্ব গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ২৫ মার্চ জীমসহ আরও কয়েকজন তাকে মহিলা কলেজপাড়ার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে জীম। এতে তাকে সহযোগিতা করে ওই পাঁচ কিশোর।

এরপর থেকেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর নিকট থেকে থেকে ১৬ হাজার টাকা ও স্বর্ণালংকার আদায় করে চক্রটি। সবশেষ সোমবার আবারও ২৫ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। কোনো উপায় না দেখে পুরো বিষয়টি পরিবারকে জানায় স্কুলছাত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে। মেয়েটির বাবা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence