কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রের মা-বোনকে কোপাল কলেজ শিক্ষক

০৬ এপ্রিল ২০২১, ০১:২৪ PM
কলেজ শিক্ষক সানোয়ার হোসেন

কলেজ শিক্ষক সানোয়ার হোসেন © সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রের মা ও বোনকে বটিঁ দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। তার নাম সানোয়ার হোসেন (৩৫)। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া সানোয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের মো. ইদবার আলীর ছেলে। ভেড়ামারার নওদাপাড়ায় সস্ত্রীক ভাড়া থাকেন এই শিক্ষক।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে ভেড়ামারা পৌর শহরের নওদাপাড়া এলাকায় ছাত্রের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।

ভুক্তভোগীছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক সানোয়ার হোসেন দশম শ্রেণির ওই ছাত্রকে বাসায় গিয়ে পড়াতেন। সোমবার দুপুর ৩টায় ছাত্রকে পড়াতে ওই বাড়িতে যান শিক্ষক সানোয়ার। একপর্যায়ে তিনি ওই ছাত্রের মাকে অনৈতিক প্রস্তাব দেন। এসময় তার সঙ্গে ছাত্রের মার কথা-কাটাকাটি হয়। এরপর তিনি রান্নাঘর থেকে বটিঁ নিয়ে ওই নারীর মাথায় ও পেটে আঘাত করেন।

এদিকে মাকে বাঁচাতে মেয়ে এগিয়ে আসলে তাকেও আঘাত করে পালানোর চেষ্টা করেন সানোয়ার। বিষয়টি আশেপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এসে ওই শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সানোয়ারকে আটক করে।

অন্যদিকে মুমূর্ষু অবস্থায় ছাত্রের মাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ৬২টি সেলাই দেয়া হয়েছে। আর আহত মেয়েকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জালাল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই শিক্ষককে আটক করা হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence