কোয়ারেন্টিন থেকে পলায়ন, দুই প্রবাসীর জেল-জরিমানা

৩১ মার্চ ২০২১, ১১:৫৫ AM
হোটেল স্টার প্যাসিফিক

হোটেল স্টার প্যাসিফিক © সংগৃহীত

সিলেটে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য প্রবাসী দুই ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাদের এই সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

সাজাপ্রাপ্তদের একজন জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের ও অন্যজন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের বাসিন্দা। তারা দুইজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর নিয়ম অনুযায়ী ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট শহরের দরগাগেইটে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু প্রতিবেদন আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মঙ্গলবার রাতে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরো জানান, তারা জরিমানা পরিশোধ করেছেন। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬