কিশোর গ্যাংয়ের সংঘর্ষে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের

৩০ মার্চ ২০২১, ০৯:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীর সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাজু ও সোহেল নামে আরো দুজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে ছোট অনন্ত পরিবারের সঙ্গে মিল ব্যারাকে কাজীটোলায় বাস করতো।

জানা গেছে, স্থানীয় মিল ব্যারাক এলাকার একটি দলের সঙ্গে অনন্ত ও তার বন্ধুদের ঝগড়া হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে দুটি দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় অনন্তের পেটে একাধিক ছুরিকাঘাত করে অপর পক্ষ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খান।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটি-বিউএফটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ০৪ এপ্রিল ২০২৬
আরেকটি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ০৪ এপ্রিল ২০২৬
বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু
  • ০৪ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস বাধ্যতামূলক হলে বৈষম্যের শিকার হবে প্রান্তিক শ…
  • ০৪ এপ্রিল ২০২৬