সেফ হোমের গ্রিল ভেঙে পালিয়ে গেল ১৪ নারী ও কিশোরী

২৫ মার্চ ২০২১, ১২:০৯ PM
গাজীপুরের সেফ হোম

গাজীপুরের সেফ হোম © ফাইল ফটো

গাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ জন পালিয়ে গেছে। বুধবার (২৪ মার্চ) রাতে সিটি করপোরেশনের মোগড়খাল এলাকার ওই কেন্দ্রে থেকে পালিয়ে যাওয়া সবাই নারী ও কিশোরী বলে জানা গেছে। অবশ্য পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাত জনকে আটক করে।

এ প্রসঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, রাতে ওই আবাসন কেন্দ্রের দোতলার জানালার গ্রিল ভেঙে এবং খাটের বিছানা দিয়ে বাউন্ডারি ওয়াল পর্যন্ত সিঁড়ি তৈরি করে একে একে ১৪ জন পালিয়ে যায়। কেন্দ্রে মোট ৩৪ জন নিবাসী রয়েছেন।

এর মধ্যে থেকে ১৪ জন কীভাবে গ্রিল কেটে পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

জিএমপির উপ-পুলিশ কমিশনার জাকির হাসান এ বিষয়ে জানান, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাত জনকে আটক করে।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬