মোবাইলে গেম খেলা নিয়ে এক বন্ধুর ছুরিঘাতে আরেক বন্ধু নিহত

২১ মার্চ ২০২১, ১১:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধ নিহত হয়েছে। রবিবার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রাকিব (১৬) । সে এনায়েতপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত কিশোরের নাম সোহন।

এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে সাত টার দিকে রাকিবুল বাড়ির সামনে বসে মোবাইলে গেইম খেলছিলো। হঠাৎ সোহানের সাথে তার হাতাহাতি হয় একপর্যায়ে সোহান ছুরি বের করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগেরচিকিৎসক দেলোয়ার হোসেন রাকিবকে মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেন জানান, রাকিবুলের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬