মাদ্রাসায় পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, দুই শিক্ষক আটক

১৭ মার্চ ২০২১, ০৫:১৩ PM
কেকের পরিবর্তে পাউরুটি কাটা হচ্ছে

কেকের পরিবর্তে পাউরুটি কাটা হচ্ছে © সংগৃহিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসকে ব্যঙ্গ করে কেকের পরিবর্তে পাউরুটি কাটার আয়োজন করেন মাদ্রাসার সুপার। আর সেই পাউরুটি কাটার অনুষ্ঠান ফেসবুক লাইভে প্রচার করেন একই মাদ্রাসার আরেক শিক্ষক। 

বুধবার (১৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৌরতলা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক দুই শিক্ষক হলেন- ওই মাদ্রাসার সুপার আব্দুস সালাম (৫৫) ও শিক্ষক গোলাম কবির (৪৮)।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ দাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে বিতর্কিত করার লক্ষ্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে কাটেন ওই মাদ্রাসার সুপার আব্দুস সালাম। আরেক শিক্ষক গোলাম কবিরের ফেসবুক আইডি থেকে বিতর্কিত কথাবার্তা বলে অনুষ্ঠানটি লাইভ করা হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে থানায় খবর দিলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই শিক্ষককে আটক করে।

ওসি আরও জানান, আটক দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান লালু। তিনি বলেন, কেউ চাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নাও পালন করতে পারে। তবে কেকের বদলে পাউরুটি কাটার বিষয়টি বঙ্গবন্ধুকে অবমাননার শামিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬