ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতা তাকবির মারা গেছেন

১৬ মার্চ ২০২১, ০৫:১৮ PM
তাকবীর ইসলাম খান

তাকবীর ইসলাম খান © ফাইল ফটো

বগুড়ায় নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রলীগ নেতা তাকবীর ইসলাম খান মারা গেছেন। মঙ্গলবার ( ১৬মার্চ) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত তাকবির জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকবিরের মৃত্যুর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।

তিনি বলেন, ছাত্রলীগ নেতা তাকবিরকে গতকাল রাতে আইসিইউতে নেয়া হয়েছিল। আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনার সাথে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ের পাশে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে তাকবিরসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা আহত হয়েছিলেন। টানা পাঁচদিন মৃত্যুর সাথে লড়ার পর আজ তাকবিরের মৃত্যু হয়।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬