এসএসসি পরীক্ষার্থীকে খুন করল মাদকসেবীরা

১৬ মার্চ ২০২১, ০৩:৫৭ PM
শাহীন মিয়া

শাহীন মিয়া © ফাইল ফটো

গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা। সোমবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার হলুকাইড গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাহীন মিয়া (১৬)। সে ধলিপাড়া এলাকার মো. সোহাগের ছেলে। শাহীন পাবুরিয়াচালা এলাকায় স্থানীয় পাবুরিয়ারচালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শাহীন বন্ধুদের সঙ্গে একটি মসজিদের ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে স্থানীয় মাদকসেবী সজিবসহ চার-পাঁচজন শাহীনকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬