ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

১৩ মার্চ ২০২১, ০৫:৩৯ PM
রবিউছ সানী

রবিউছ সানী © ফাইল ফটো

১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গত ৫ মার্চ রাতে ওই মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

দিনাজপুর শহরের পুলহাটে অবস্থিত কাশিমপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম রবিউছ সানী (২৫)। সানী জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ দিবাগত রাতে মাদ্রাসায় ওই শিক্ষক ১৩ বছরের ওই ছাত্রকে বলাৎকার করে। বলাৎকারের পর ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে গত ১১ মার্চ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় এসে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। শুক্রবার সন্ধ্যায় বলাৎকারের শিকার শিশুর বাবা মাদ্রাসায় গিয়ে কমিটির লোকদের বিষয়টি জানায়। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে বলাৎকারের শিকার শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬