সহপাঠীকে হত্যার দায়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যুদণ্ড

০১ মার্চ ২০২১, ১১:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মানিকগঞ্জে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর নাম শাকিল আহমেদ মিঠু। সে মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বান্দুটিয়া আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ মুঠোফোনে কল করে ডেকে নিয়ে সহপাঠী রাকিবকে কুপিয়ে জখম করেন শাকিল। রাকিবের চিৎকারে তার পরিবার ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রনাকিবকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু, পথে রাকিবের অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করেছেন। আর আসামি পক্ষের আইনজীবী নুরুল ইসলাম বাদশা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬