নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করলো মেয়ে

০১ মার্চ ২০২১, ১০:৪২ AM
পাপিয়া

পাপিয়া © সংগৃহীত

নেশার টাকা না পেয়ে কাপঢ় কাটার কাচি দিয়ে আঘাত করে মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউপি’র দশানী গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাপিয়া নিয়মিত মাদক সেবন করত। রবিবার সকালে তার মা রহিমা বেগম বাড়িতে বসে কাপড় সেলাই করছিলেন। এসময় পাপিয়া তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকার অস্বীকার করলে সেলাই মেশিনের ওপর থাকা কাপর কাটার কাচি দিয়ে তার মায়ের পেটে আঘাত করে পাপিয়া। এসময় রহিমার ছোট মেয়ের চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রহিমাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, হত্যার ঘটনা পাপিয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬