ধর্ষণচেষ্টার মামলা করায় সেই নারীকে পেটালেন ছাত্রলীগ নেতা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৩ PM
মো. রনি

মো. রনি © ফাইল ফটো

কুমিল্লায় ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা করায় সেই প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. রনির বিরুদ্ধে। রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুরের সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে।

রনির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে গত ৩১ জানুয়ারি কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় আগামী ২৭ ফেব্রুয়ারি বাদী ও অভিযুক্তদের ওই সেলে হাজির হওয়ার জন্য নোটিশ দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রনি ওই নারীকে মারধর করেন।

আহত নারীকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রনি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরেকটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ওই নারীর মা জানান, তার মেয়েকে বাড়ির সামনে পেয়ে তার ওপর হামলা করা হয়।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রনি বলেন, ওই নারীর কাজই হলো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো। তদন্তে সব সত্য বেরিয়ে আসবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬