ঘরে সাউন্ডবক্সে বাজছিল গান, ফ্যানে ঝুলছিল ছাত্রীর মরদেহ

২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ AM
ফেনীর দাগনভূঞায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন

ফেনীর দাগনভূঞায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন © প্রতিকী ছবি

ফেনীর দাগনভূঞায় ফ্যানে ঝুলে ইসরাত জাহান বিথী (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। এসময় ঘরে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান ছেড়ে দেন তিনি। গত শুক্রবার রাতে বসুরহাট রোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিথী উপজেলার মুছাপুর গ্রামের প্রবাসী আবদুজ জাহেরের মেয়ে। তিনি স্থানীয় ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভাইয়ের রুমে দরজা বন্ধ করে গান বাজাচ্ছিলেন বিথী। তবে দীর্ঘক্ষণ তার মা সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় দরজা ভেঙে রুমে প্রবেশ করেন। এসময় তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, প্রেমঘটিত বিষয়ে পরিবারের কঠোর নজরদারিতে থাকায় তিন বছর আগে তার প্রেমিক আত্মহত্যা করেন। তখন থেকেই বিথী পারিবারিক কঠোর শাসনে ছিলেন। প্রেমিকের আত্মহত্যার কারণে হয়তো বিথীও আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থপ্রতিম দেব বলেন, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘো…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির হামলায় জামায়াতের ৬ নেতাকর্মী আহত, টাকা বিতরণ নিয়ে …
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, দায়িত্ব থেকে অব্যা…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রামে ঢাবি শিক্ষার্থী আশিকের ওপর ছাত্রদলের হামলা, গুরু…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!