মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে জখম

২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:১১ AM
ঘটনাস্থল

ঘটনাস্থল © সংগৃহীত

মসজিদে ঢুকে এক যুবককে কুপিয়ে জখম করেছেন কয়েকজন দুর্বৃত্ত। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত যুবকের নাম শরিফুল্লাহ খান ইমন (২২)।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নামাজ পড়তে ভূঁইয়া বাড়ি জামে মসজিদ যাওয়ার সময় একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মুস্তাকিম মিয়াসহ কয়েকজন ইমনের ওপর হামলা করে। ইমন দৌঁড়ে মসজিদে আশ্রয় নেয়। এ সময় মসজিদের ভেতরেই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত করা হয়। উপস্থিত মুসল্লিদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ইমনকে আহত অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে রোগীকে দেখে আসছি। তবে এখনও আহতর স্বজনরা মামলা দায়ের করেননি।

‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, দায়িত্ব থেকে অব্যা…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রামে ঢাবি শিক্ষার্থী আশিকের ওপর ছাত্রদলের হামলা, গুরু…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে ফেসবুকে নিহত বলে প্রচার—ওসি বললেন, মারা যায়নি
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
সব ষড়যন্ত্র ও অপকৌশলের জবাব দেবে জনগণ: মাহদী আমিন
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর ভাইয়ের ওপর ছাত্রদল সভাপতির নেতৃ…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!