মা ও বোনকে কুপিয়ে হত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১ AM
এই ঘরেই কুপিয়ে হত্যা করা মা ও বোনকে

এই ঘরেই কুপিয়ে হত্যা করা মা ও বোনকে © সংগৃহীত

সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এসময় তার দায়ের কোপে সৎ ভাইও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক যুবককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা বেগম (৯)। গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‌ঘাতক আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কুপিয়েছে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬